স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এরপর শুক্রবার (০৬ নভেম্বর) রাতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (০৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রাজ বল্লভ (৬২)।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় স্বামী। দুইদিন পরও বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে স্বামী-সন্তানকে খুঁজতে বের হয় সেই গৃহবধূ। মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে গিয়ে স্বামী সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে চারব্যক্তি গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারী স্কুলের পিছনে নিয়ে পর্যায়ক্রমে তিনজনে মিলে ধর্ষণ করে, আরেকজন শ্লীলতাহানি করে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকিতে দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।
ওসি জানান, এ ঘটনায় গৃহবধূ তার আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছু সময় বিলম্ব করেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি আরও তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
-জেডসি
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




