ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১১:১৯:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

স্বামী-স্ত্রী হচ্ছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছিলেন কিংবদন্তি টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও  জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সেখানে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
১৯৯৭ সালে মুক্তি পায় ‘মায়ার বাঁধন’। এরপর দীর্ঘ ২৫ বছর হয়ে গেল। এই লম্বা সময়ে কেবল একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ‘কাবেরী অন্তর্ধান’ নামের সেই সিনেমায় প্রসেনজিৎ ছিলেন শিক্ষক, আর তার ছাত্রী শ্রাবন্তী।
এবার নতুন পরিচয়ে পর্দায় হাজির হচ্ছেন তারা। সায়ন্তন ঘোষালের পরিচালনায় নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ওপার বাংলার এ দুই তারকা। সিনেমাটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে। এমন এক দম্পতির গল্প এতে উঠে আসবে, যাদের বয়সের মধ্যে পার্থক্য থাকবে অনেক। আগামী সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

কিছুদিন আগেই লন্ডন থেকে শুটিং করে এসেছেন শ্রাবন্তী। আবারও উড়াল দিতে হবে সেখানে। কারণ নতুন সিনেমাটির চিত্রায়ন হবে সেখানেই। সিনেমাটির নাম অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা সায়ন্তন জানিয়েছেন, এই দম্পতির বয়সের মধ্যে অনেক ফারাক। তারা থাকেন লন্ডনে, সেখানেই এক সাময়িক ক্রাইসিসের মধ্যে পড়েন। কীভাবে সেই ক্রাইসিস থেকে বের হয়ে আসেন, সেটা নিয়েই সিনেমার গল্প এগোবে।