স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রী শাহিদা বেগমকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন। আদালতে রায় ঘোষণার সময় অভিযুক্ত সাহিদা বেগম (৫৭) আদালতে উপস্থিত ছিলেন।
আসামি শাহিদা বেগম বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামের আশরাফ সানার স্ত্রী। পিতাকে পিটিয়ে হত্যার দায়ে আসামীর মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে ২০১২ সালের ৪ ডিসেম্বর মা সাহিদা বেগমের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজাহার ও আদালত সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার উকাপুর গ্রামের আশরাফ সানার সঙ্গে বিয়ে হয় সাহিদা বেগমের। বিয়ের পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন তারা। এখানে বাড়ি করার ১ বছর পর সাতক্ষীরা জেলার কলারোয়াতে আরেকটি বিয়ে করে সেখানেই বসবাস করতে থাকেন এবং প্রথম স্ত্রী শাহিদা বেগমের সংসার খরচ দেওয়া বন্ধ করে দেন। তবে সে মাঝে মধ্যেই সাতক্ষীরা থেকে এসে টাকা চেয়ে না পেয়ে জমি বিক্রয়ের কথা বলে ঝগড়া করে শাহিদা বেগমকে মারধর করতেন।
২০১২ সালের ৪ ডিসেম্বর ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার দিকে আশরাফ সানা জমির বিক্রির কথা বলে স্ত্রী শাহিদা বেগমের সাথে ঝগড়া করতে থাকেন। ঝগড়ার একপর্যায়ে ঘর থেকে লোহার রড নিয়ে স্ত্রী শাহিদা বেগমকে মারতে যান। তখন শাহিদা বেগম আশরাফ সানার কাছ থেকে লোহার রডটি কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। আঘাতে আশরাফ সানা চিৎকার দিয়ে পাশের একটি ক্ষেতে পড়ে যান। সেখানে গিয়েও শাহিদা বেগম আশরাফ সানার মাথা এলোপাথারি আঘাত করতে থাকেন। ওই আঘাতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই দিন বিকালে শাহিদা বেগমের মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ শাহিদা বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। ৯ মাস কারাভোগের পর রায় প্রদানের দিন পর্যন্ত তিনি জামিনে ছিলেন। তবে রায় প্রদানের সময় আদালতে উপস্থিত হলে আদালত শাহিদা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট উজীর আলী বলেন, আদালত রায় প্রদানের সময় বলেছেন শাহিদা বেগম যে অপরাধ করেছে এর জন্য তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু তার বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








