ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে

স্বামীকে হত্যার অভিযোগ, দুই সন্তান নি‌য়ে পালালেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী শহরের নাজির রোডের সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী। শুক্রবার সকালে চৌধুরী সুলতানা ভবনের ৬ষ্ঠ তলার বাসা থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে সোহেলের পারিবারিকভাবে একই উপজেলার শিউলীর সাথে বিয়ে হয়। গত একমাস আগে দুবাই থেকে তিনমাসের ছুটিতে দেশে আসে।

বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাত (৪) কে নিয়ে শিউলী পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

-জেডসি