স্বামীর অত্যাচারে শরীরে আগুন দেওয়া সেই গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার
স্বামীর অত্যাচারে শরীরে আগুন দেওয়া সেই গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজ শরীরে আগুন দেওয়া গৃহবধূ ফাতেমা আক্তার (২৬) মারা গেছেন। পাঁচ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ফাতেমা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। মরদেহটি ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূ ফাতেমা আক্তার উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের মো. মুসলিমের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
গত ১৪ জুন স্বামীর বাড়িতে নিজ শরীরে আগুন দেন ফাতেমা আক্তার। এ ঘটনায় বুধবার রাতে মামলা করতে গেলে সীতাকুণ্ড থানা- তা আমলে না নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
ফাতেমার চাচাতো ভাই গিয়াস উদ্দিন বলেন,‘ফাতেমার মৃত্যুর পর রাতে আমরা সীতাকুণ্ড থানায় গিয়েছি। ভোর পর্যন্ত সেখানে আমরা ছিলাম। কিন্তু পুলিশ মামলা নেয়নি।’
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি।
জানতে চাইলে সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় আসছিল কিনা আমার জানা নেই। ময়নাতদন্ত যেহেতু হচ্ছে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। আর মামলা দিতে আসলে আমরা আবশ্যই নেব। হয়তো ভুক্তভোগীর পরিবার বিষয়টি বুঝতে ভুল করেছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী মুসলিম তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।গত ১৪ জুন পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী আবারও মারধর করলে তিনি ঘরের ভেতর ঢুকে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। এরপর থেকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, ওদের ঘরে ঝগড়া লেগেই থাকত। প্রায় সময় মেয়েটিকে মুসলিম মরধর করতো। ঘটনার দিন সকালে মেয়েটির শাশুড়ি ও স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। এক পর্যায়ে স্বামী মুসিলম তাকে মারধর করেছে। পরে শুনি মেয়েটি আগুনে দগ্ধ হয়েছে।
এলাকার বাসিন্দা ও সামাজিক সংগঠনের প্রতিনিধি খাইরুল ইসলাম বলেন,‘ঘটনার পর আমরা মুসলিমের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়েদের কিছু চুল ও আগুনে পোড়া- ছেঁড়া কাপড় দেখতে পাই। মুসলিমের ছেলের সঙ্গে কথা বলে জেনেছি, ঘটনার দিন মুসলিম তার স্ত্রীকে মারধর করেছে। তবে আগুনের বিষয়ে নিশ্চিত হতে পারিনি।’
অনেকে বলছে, মুসলিম তার স্ত্রীকে হত্যা করতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। অনেকে বলছে, ওই মেয়েটি নিজের শরীরে নিজেই আগুন দিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











