স্বামীর কম বয়স নিয়ে সমালোচনা, যা বললেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নতুন ঘর বেঁধেছেন। গত ২৭ মে ভালোবেসে বিয়ে করেছেন আশফাকুর রহমান রবিন নামের এক যুবককে। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন গেল মাসের শেষ ভাগে।
পূর্ণিমার স্বামী রবিন একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি পূর্ণিমার চেয়ে বয়সে ছোট। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা হচ্ছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পূর্ণিমা।
তিনি জানান, বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলেন। এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন সমালোচনা সহ্য করার। গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘এটার জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম আমি। জানতাম, বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লেখেন, না লিখতে পারলে তারা ভালো থাকবেন না। না লিখতে পারলে তাদের মন খিটখিট করবে। আমাকে দুই–তিনটা গালি দিতে না পারলে উল্টা পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন তারা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি।’
নিন্দুকদের শান্তি-সুখ কামনা করে পূর্ণিমা আরও বলেছেন, ‘আমার ছবি পোস্ট করে দু-চারটা গালি দিক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাক, সুখে থাক, সুস্থ থাক। তাদের জন্য আমাদের দুজনের পক্ষ থেকে শুভকামনা।’
প্রসঙ্গত, ২০১৮ সালে কাজের সূত্রে আশফাকুর রহমান রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার। এরপর আলাপে আলাপে তাদের বন্ধুত্ব ও প্রেম হয়। সেটাকেই বিয়েতে পূর্ণতা দিয়েছেন নায়িকা।
এর আগে আহমেদ ফাহাদ জামাল নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘ প্রায় এক যুগ সংসার করেছেন পূর্ণিমা। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। বছর তিনেক আগে ফাহাদের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদ হয়েছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি