স্বামীর ছুরিকাঘাতে আহত ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার
রাজধানীর কুড়িলে স্বামীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী কানিজ ফাতেমা টুম্পা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত টুম্পা (২৪) বরিশাল বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামের শাহ আলমের মেয়ে। ঢাকার শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারে পড়ছিলেন তিনি।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্বামী সাফখাত হোসেন রবিনের ছুরিকাঘাতে আহত হলে টুম্পাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ।
ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় টুম্পা মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।
এ ঘটনায় রবিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে জানিয়ে টুম্পার চাচা শহিদুল ইসলাম।
টুম্পার ছোটবোন আয়শা আক্তার জানান, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারে পড়তেন টুম্পা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত দুই মাস আগে সাফখাত হাসান রবিন নামে এক যুবককে বিয়ে করেন। তিনিও কুড়িল চৌরাস্তা এলাকারই বাসিন্দা।
তিনি আরও জানান, রবিন মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকেই পারিবারিক সমস্যা লেগেই ছিল। গতকাল টুম্পাই তার বাবা-মাকে ফোন করে তাকে আনতে যেতে বলেন। পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে পেছন থেকে টুম্পার পিঠে রবিন ছুরিকাঘাত করেন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






