ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৩৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

স্বামীর জন্য দায়িত্ব ছাড়লেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস তার অসুস্থ স্বামীকে সেবা করার জন্য দায়িত্ব ছেড়ে দিয়েছেন। দেশটির গণমাধ্যম ব্রাসেলস টাইমস আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোফির স্বামী ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। এই দুঃসময়ে স্বামীর পাশে থাকতে  চান তিনি। তাই অসুস্থ স্বামীর সেবাযত্ন করার জন্য সাময়িকভাবে দায়িত্ব ছেড়েছেন সোফি।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগপূর্ণ প্রেস বিজ্ঞপ্তিতে সোফি উইলমস নিজে কোন পরিস্থিতিতে কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেন, দুর্ভাগ্যবশত জীবন কখনো কখনো দুঃখজনক বাঁকে মোড় দেয়। আজ হঠাৎ করেই আমাদের জীবনে প্রবেশ করেছে অসুস্থতা– বিশেষ করে আমার স্বামী ক্রিস্টোফারের জীবনে। তিনি আরও অনেকের মতো মারাত্মক ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। 

কঠিন এই সময় নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রভাব ফেলবে। তাই সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সোফি ২০১৯ এবং ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।