ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২৩:২৩:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় পরকীয়ার প্রতিবাদ করায় ঐশি খাতুন (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ঐশি সাহাপুর ইউনিয়নের চর আওতাপাড়া গ্রামের মাহাবুল ইসলামের মেয়ে। গত জানুয়ারি মাসে পার্শ্ববর্তী আওতাপাড়া নুরজাহান স্কুল সংলগ্ন হারুন প্রামাণিকের ছেলে জাহিদ হোসেনের (২৫) সঙ্গে তার বিয়ে হয়।

নিহত ঐশীর আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। তবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে জাহিদ ও তার পরিবার।

নিহত ঐশীর মা সাহানারা বেগম জানান, ২০১৯ সালে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হারুনের ছেলে জাহিদের সঙ্গে ঐশীর বিয়ে হয়। বিয়ের সময় জাহিদকে তিন লাখ টাকা যৌতুক দেয়া হয়। এরপরও যৌতুকের জন্য চাপ দেয় জাহিদের পরিবার।

এছাড়াও জাহিদের অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো।

গত বৃহস্পতিবার জাহিদের মানিব্যাগে প্রেমিকার ছবি দেখতে পেয়ে  ঐশী এর প্রতিবাদ করে। এ কারণে জাহিদ ঐশীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন  করে। বেধড়ক মারপিটের কারণে ঐশী মারা গেলে শনিবার রাতে  জাহিদ মোবাইল ফোনে জানায় ঐশী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন  জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ওসি আরও জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঐশীর স্বামী জাহিদ ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছেন।

-জেডসি