ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১০:৩০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

স্বামীর পাসপোর্টে চার হাজার মাইল পথ পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১৯ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

গীতা মোধা নামে এক নারী যিনি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বোকা বানিয়ে তার স্বামীর পাসপোর্ট দেখিয়ে চার হাজার দুশো মাইল পথ পাড়ি দিয়ে ম্যানচেস্টার থেকে দিল্লী চলে যান।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখন তদন্ত করে দেখছে, কিভাবে একজন নারী তার স্বামীর পাসপোর্ট দেখিয়ে এতটা পথ পাড়ি দিয়ে দিল্লী চলে গেলো।

ব্যবসায়িক কাজে গীতা দিল্লী যাচ্ছিলেন। পরিবারের সদস্যরা বলছেন ইমিরেটস এয়ারলাইন্সের বিমানে তিনি চেক ইন করার সময় বিষয়টি ধরা পড়েনি। মূলত দিল্লীতে পৌঁছানোর পরই তিনি ভুলটি বুঝতে পারেন। এয়ারলাইন্স এ ঘটনায় দু:খপ্রকাশ করে বলেছে, এক্ষেত্রে তাদের স্বাভাবিক উচ্চ মান অনুসরণ করা হয়নি।

গীতা মোধার একজন আত্মীয় বলছেন, দিল্লী পৌঁছানোর পর ইমিগ্রেশন ফরম পূরণের সময় তিনি ভুলটি বুঝতে পারেন। পরে তাকে ভারতে আর ঢুকতে দেয়নি ইমিগ্রেশন। পরের ফ্লাইটে তাকে দুবাই ফেরত পাঠানো হয়।

দুবাইতে এসে তাকে প্রায় এক রাত বিমানবন্দরেই থাকতে হয়। পরে এয়ারলাইন্সের কাছে তার নিজের পাসপোর্ট যাওয়ার পর তাকে দিল্লী যাওয়ার অনুমতি দেয়া হয়।

এই বিভাগের জনপ্রিয়