স্বামীর বাড়িতে না যাওয়ায় মেয়েকে শেকলে বেঁধে মা-বাবার নির্যাতন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বরিশালে হাবিবা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীকে শেকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সোমবার (৩ জুন) তাকে শেকলমুক্ত করা হয়েছে।
বরিশালের উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামে এই ঘটনা ঘটেছে। হাবিবা জামাল হাওলাদার ও মারুফা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে স্কুলছাত্রী হাবিবার পরিবারের সদস্যরা জোর করে সাজিদ মোল্লার সঙ্গে বিয়ে দেন। সাজিদ একই উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। বিয়ের পর স্বামী ও তার পরিবারের নির্যাতন সইতে না পেরে শনিবার সকালে পালিয়ে ওই স্কুলছাত্রী বাবার বাড়িতে চলে আসে। তখন মা মারুফা বেগম, বাবা জামাল হাওলাদার ও দুলাভাই আলামিন আকনসহ কয়েকজন মিলে হাবিবাকে শেকল ও রশি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।
এ ঘটনা টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর শনিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধারে বাসায় যান। পুলিশ আসার খবরে হাবিবার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে যান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, ওই গ্রামের প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। ঘটনার শোনার পর স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এর সত্যতা পাই। তাদের মাধ্যমে মেয়েটিকে শেকলমুক্ত করা হয়। পরে তার বাবা-মাকে রোববার বিকালে সমাজসেবা অফিসে ডেকে আনা হয়। সেখানে তারা স্বীকার করেন দরিদ্রতার কারণে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছেন। কিন্তু মেয়ে সেখান থেকে চলে আসায় তারা তাকে শ্বশুরবাড়ি যেতে বলে। কিন্তু কোনোভাবেই রাজি না হওয়ায় তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। এ কাজ করা ঠিক হয়নি বলেও জানান তারা।
স্কুলছাত্রীর অভিযোগ, স্বামীর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ওপর নির্যাতন চালাতো ওই পরিবারের সদস্যরা। নির্যাতন সইতে না পেরে শনিবার (১ জুন) সুযোগ পেয়ে বাবার বাড়িতে চলে আসে। এরপর বাবা-মা এবং আত্মীয়স্বজন তাকে বকাঝকা করেন। এক পর্যায়ে তাকে শ্বশুরবাড়ি যেতে চাপ প্রয়োগ করেন। কোনোভাবেই ওই বাড়িতে যাবে না জানালে তাকে তার বাবা-মা লোহার শিকল দিয়ে বেঁধে রাখে।
হাবিবার মা মারুফা বেগম বলেন, আমরা দরিদ্র হওয়ায় হাবিবার লেখাপড়ার খরচ বহন করতে পারছিলাম না। তাই তাকে বিয়ে দিয়ে দিই। স্বামীর বাড়িতে ফিরে না যাওয়ার কারণে শিকলে বেঁধে রাখা হয়েছিল।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











