স্বামীর সংসারের হাল ধরছেন হাজারো নারী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কৃষি কাজে নারীরাও পুরুষদের পাশাপাশি সমানতালে পঞ্চগড় জেলাকে এগিয়ে নিতে কাজ করেই যাচ্ছে। এখানকার নারী শ্রমিকরা প্রতিদিনই পুরুষের পাশাপাশি সমানভাবে কাজে অংশ নিচ্ছেন। তবে কম মজুরি দেওয়া হয় বলে জানিয়েছে অনেকে।
পাথর ভাঙা শ্রমিক রেহানা বেগম বলেন, আমি ৯ বছর ধরে পাথর ভাঙার কাজ করছি। আগে সবারই মজুরি কম ছিলো। তখনো আমাদের নারী-পুরুষের মধ্যে মজুরি পার্থক্য ছিলো। এখন মজুরি কিছুটা বেড়েছে কিন্তু আমরা পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করেও মজুরি কম পাচ্ছি।
পাথর ব্যবসায়ী ওবায়দুল হক জানান, মহানন্দা নদীর পাথর কমে যাওয়ায় পাথর ক্র্যাশিং এর কাজ কোনো রকমে চলছে। পুরুষরা কাজ তাড়াতাড়ি করতে পারে সেই তুলনায় নারীরা তা পারে না। তাই পুরুষ শ্রমিকদের তুলনায় নারী পাথর শ্রমিকদের কম মজুরি দেওয়া হয়।
পঞ্চগড় সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা বলেন, নারী-পুরুষ সমন্বয়ে কাজের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে প্রান্তিক পর্যায়ে পাথরের ক্র্যাশিং সাইডগুলোতে নারী শ্রমিকের সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি।
নারী শ্রমিকদের বেতন বৈষম্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরুষ শ্রমিকরা ভারী কাজগুলো করে, তাই তাদের বেতন বেশি। কিন্তু নারী শ্রমিকরা শুধু দাঁড়িয়ে বা বসে কাজ করেন।' সেই হিসেবে মজুরি দেওয়ার সময় তাদের (নারীদের) বৈষম্যের শিকার হতে হয়। আমরা চাই, এই ধরনের মানসিকতা থেকে সমাজ মুক্তি পাক।
তেঁতুলিয়া উপজেলা ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, পাথর শিল্পে নারী পুরুষের মধ্যে আমরা একটা প্রার্থক্য লক্ষ্য করি। পুরুষ শ্রমিকরা যে মজুরি পায় নারী শ্রমিকরা তার থেকে কম পায়। আমি মনে করি এ ধরনের প্রার্থক্য থাকা উচিত না।
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


