স্বার্থহীনভাবে দলকে শক্তিশালী করতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের সময় সাধারণ মানুষের উন্নয়ন হয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে সংগঠনকে আরো শক্তিশালি করতে হবে।শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, শীতের তীব্রতা বেড়েছে। সকালে রাজধানীতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আমরা চাচ্ছি কর্মসূচি সংক্ষিপ্ত করে দ্রুত শেষ করতে।
তিনি বলেন, এই অধিবেশনের শেষপর্যায়ে আপনারা নতুন নেতা নির্বাচন করবেন। আমরা চাচ্ছি কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করে বিকেলের আগেই নতুন নেতা নির্বাচনের কাজ সম্পন্ন করতে।
প্রধানমন্ত্রী বলেন, কোন কিছুর পাওয়ার চিন্তা না করে বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে কাজ করতে হবে। তাহলেই জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবে।
অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসে যারা দেশ চালিয়েছে তারা সমাজকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে কলুষিত করতে চেয়েছিল বলেও জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০ টায় ২১তম সম্মেলনের ২য় অধিবেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জড়ো হন দলের কাউন্সিলররা। ঐতিহ্যবাহী দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন তারা। এবার সম্মেলনে সারাদেশ থেকে আওয়ামী লীগের সাড়ে ৭ হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। বিকেলে ঘোষণা হবে আগামী ৩ বছরের জন্য নতুন নেতৃত্বের নাম।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




