স্বাস্থ্য ও সামাজিক সেবা এখন আর কোন একক বিষয় নয় : প্রধানমন্ত্রী
আপডেট: ০১:২০ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এখন আর কোন একক বিষয় নয়।
তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় এতে অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ও স্বাস্থ্য বিজ্ঞান, পুষ্টি, আইন এবং নীতিশাস্ত্রের মত বিষয়।
তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে সমগ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য ও সামাজিক সেবার আওতায় আনা যেকোন দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ।
আগামীকাল বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
জনসংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর এসব এ কাজের ক্ষেত্রকে আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, জনগণের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় রেখে তাদেরকে এ সেবার আওতায় আনা নিঃসন্দেহে কষ্টসাধ্য কাজ। এ প্রেক্ষিতে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অ্যাক্রিডিটেশন সাপোর্টিং দ্য ডেলিভারি অব হেলথ এ্যান্ড সোশ্যাল কেয়ার’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
রূপকল্পে স্বাস্থ্য ও সামাজিক খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দেশে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। অটিজম সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং অটিস্টিক শিশুদের পুনর্বাসনেও তাঁর সরকারের উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডসহ উন্নয়ন সহযোগী সংস্থা ও সুবিধাভোগীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন, দেশের স্বাস্থ্য ও সামাজিক সেবায় নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা উন্নয়নে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড কাজ করবে। এছাড়া এ সকল প্রতিষ্ঠানের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বোর্ড ভূমিকা রাখবে।
০৮.০৬.২০১৪ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











