স্বাস্থ্য বিভাগের সবার ঈদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রাণঘাতী এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদুল আজহার সময় পরিস্থিতি সামাল দেয়া যেন কঠিন না হয়, সেজন্য স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবুর রহমান একথা বলেন।
মজিবুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে আসন্ন ঈদের ছুটিতে ঢাকার বাইরে যেতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসক স্বল্পতার জন্য যেসব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন তাদেরকে ট্রেনিং বাদ দিয়ে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া যেসব হাসপাতাল ব্যবহার হচ্ছে না সেসব ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কাউটদের নিয়ে দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সৌজন্যে টিম গঠন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সচিব আরও জানান, গেলো ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৪৭ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬শ ৩৭ রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের হাসপাতালগুলো থেকে এ পর্যন্ত ৯ হাজার ৭৪০ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
মজিবুর রহমান বলেন, আমাদের কাছে আসা তথ্যমতে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগে মারা গেছেন ৮ জন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এ সংখ্যা ১ থেকে ২ জন বাড়তে পারে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











