স্বাস্থ্য সেবা নিশ্চিতে আন্তরিক সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে মানুষের চিকিৎসা সেবা দিন। শ্রমিক ও অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা সব করতে আন্তরিক সরকার।
গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাধ্যের মধ্যে বিশ্বমানের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে, ২০১৩ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ। এরপর থেকে বেশ সুনামের সাথেই এই হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন বাংলাদেশ ও মালয়েশিয়ান বিশেষজ্ঞ চিকিৎসকরা।
যাত্রা শুরুর ছয় বছর পর প্রথমবারের মতো সমাবর্তন হলো এই কলেজের। যার প্রধান অতিথি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
শুরুতে ৪ বছরের স্নাতক ডিগ্রি অর্জন করা ৭৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন সরকার প্রধান। পরে প্রধান অতিথির বক্তব্যে সেবার মান বৃদ্ধি ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নবীন নার্সদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
গেলো দশ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্যশিক্ষার প্রসার ও মান উন্নয়নের কাজ করছে তার সরকার।
বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও অবহেলিত মানুষ যাতে চিকিৎসা সেবা সঠিকভাবে পায় তার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা সব করতে আন্তরিক সরকার।
তিনি আরও বলেন, আগামীতে কাশিমপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এক সময় নার্সিংয়ের মতো সম্মানজনক পেশা অবহেলিত ছিল। সরকারের আন্তরিকতায় এখন সেটা পরিবর্তন হয়েছে৷
-জেডসি
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ











