ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৯:০১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছেও না।

বুধবার সকালে ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। কারণ রোগীর চাপ বাড়ছে। এতে মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন রোগী বাড়ছে। এভাবে চলতে থাকলে সবাই স্বাস্থ্যসেবা দেয়াটা কঠিন হয়ে পড়বে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকলে মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে। করোনারোধ করা ছাড়া আর কোন বিকল্প নাই।

টিকার বিষয়ে মন্ত্রী বলেন, টিকা সব দেশের জন্যই প্রাপ্তি নিশ্চিত করা উচিত। শুধুমাত্র উন্নত দেশকে টিকা দিয়ে এই সমস্যা সমাধান হবে না।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, এই কোভিডকে সঙ্গে নিয়েই আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে হবে।

এদিকে সম্প্রতি করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। অনেক ক্ষেত্রেই সিট পাওয়া যাচ্ছে না। মিলছে না চিকিৎসকদের দেখা। হাসপাতালগুলোতে গেলেই এ চিত্র দেখা যাচ্ছে। রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। এ অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়