ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:২১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা মামলা আমলে নিয়েছে আদালত

আপডেট: ১০:২৬ এএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার

8b130ed04f07dd0a47bdff43722f3579-Iraniউইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত অভিযোগ আমলে নিয়েছে দিল্লী হাইকোর্ট। তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে দেয়া তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যে অস্পষ্টতা রয়েছে। অভিযোগ উঠেছে স্মৃতি এক-এক বার এক-এক রকম তথ্য দিয়েছেন কমিশনকে। এই নিয়ে দিল্লী হাইকোর্টে একটি মামলা দায়ের করেন আহমের খান নামে এক লেখক। বুধবার আদালত এই অভিযোগের সারবত্তা রয়েছে বলে জানিয়েছে। আগামী ২৮ অগস্ট এই মামলার প্রথম শুনানি হবে। মামলার বাদির বক্তব্য হলো ‘কম শিক্ষিত বা অশিক্ষিত, এটা কোনো সমস্যা নয়। বিষয়টি খুবই বড় কেননা, খোদ মানব সম্পদ উন্নয়নমন্ত্রী শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সততা দেখাননি।’ অভিযোগে আহমের আদালতকে জানিয়েছেন, ২০০৪-এর লোকসভা নির্বাচনের আগে স্মৃতি কমিশনকে জানান যে তিনি ১৯৯৬-তে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে বিএ পাশ করেছেন। অথচ ২০১৪-র লোকসভা নির্বাচনে আমেথি থেকে দাঁড়ানোর আগে তিনিই কমিশনকে জানান, তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিং থেকে বি.কম পাশ করেছেন। ২০১১-তেও স্মৃতি কমিশনকে তার বিকম পাশের কথা জানিয়েছিলেন। আদালত এই অভিযোগের ভেতর সারবত্তা রয়েছে বলে জানিয়েছে । তবে, অভিযোগকারীকে এ বিষয়ে প্রমাণ দাখিল করতে হবে। এর আগে দিল্লী আপ-সরকারের আইনমন্ত্রী জীতেন্দ্র তোমরকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তার আইন নিয়ে পড়াশোনার প্রশংসাপত্রটি ভুয়া। সেই মামলায় এখনও তিনি জেলে রয়েছেন। ২৫.০৬.২০১৫