ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

স্যানিটাইজার ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো!

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে সমাজিক দূরত্ব, মাস্ক ও  স্যানিটাইজার ব্যবহারের ওপর বেশ জোর দেওয়া হচ্ছে। তবে স্যানিটাইজার ব্যবহারের সময় একাধিক বিষয় মাথায় রাখতে হবে।

যখনই স্যানিটাইজার ব্যবহার করবেন, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাতে স্যানিটাইজার প্রয়োগ করুন। দুই তালুর মাঝে স্যানিটাইজার লাগানোর সময় অবশ্যই আঙুলের মাঝখানেও স্যানিটাইজার প্রয়োগ করুন।

অবশ্যই স্যানিটাইজার কেনার সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নেবেন। যদি হাতে কোনো রায়ায়নিক বা হাত অত্যন্ত নোংরা হয়ে থাকে, তাহলে অবশ্যই স্যানিটাইজার প্রয়োগের আগে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন।

স্যানিটাইজারকে অবশ্যই শিশুদের নাগাল থেকে দূরে রাখুন। কারণ স্যানিটাইজারে ১-প্রোপানল অ্যালকোহল থাকে, যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

স্যানিটাইজারে অ্যালকোহল থাকে এবং অ্যালকোহল অত্যন্ত দাহ্য। তাই স্যানিটাইজার প্রয়োগের পরে আগুনের পাশে না যাওয়াই উচিত।