স্যামসাংয়ের বিরুদ্ধে ১.৫ কোটি ডলারের মামলা পপতারকা দুয়া’র
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার
টিভি বক্সে অনুমতি ছাড়া ছবি ব্যবহার, স্যামসাংয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের মামলা দুয়া লিপার
অনুমতি ছাড়া টেলিভিশনের প্যাকেজিংয়ে নিজের ছবি ব্যবহার করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার জায়ান্ট ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফেডারেল জেলা আদালতে শুক্রবার (স্থানীয় সময়) এই মামলা দায়ের করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসি–এর বরাতে জানা গেছে, মামলায় অভিযোগ করা হয়েছে যে স্যামসাং যুক্তরাষ্ট্রজুড়ে বিক্রি হওয়া বিভিন্ন টেলিভিশন মডেলের প্যাকেজিংয়ে দুয়া লিপার মুখের ছবি তার অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। এতে তার বাণিজ্যিক অধিকার ও ব্যক্তিগত পরিচিতির অপব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়, স্যামসাংয়ের এই প্যাকেজিং কৌশল “দুয়া লিপার কঠোর পরিশ্রমে অর্জিত খ্যাতি ও সাফল্যকে অন্যায়ভাবে ব্যবহার করে পণ্য বিক্রি ও প্রচারের উদ্দেশ্যে” তৈরি করা হয়েছে। এতে কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন এবং তার চেহারা ও পরিচিতির অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, যে ছবি ব্যবহার করা হয়েছে তা ২০২৪ সালে অনুষ্ঠিত অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যালে দুয়া লিপার পারফরম্যান্সের সময় তোলা হয়। ওই ছবির কপিরাইট তার মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, ২০২৫ সালের জুন মাসে প্রথমবার তিনি জানতে পারেন যে স্যামসাংয়ের টিভি বক্সে তার ছবি ব্যবহার করা হচ্ছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভক্তরা পোস্ট করতে শুরু করেন এবং কেউ কেউ ওই প্যাকেজিংকে “দুয়া লিপা টিভি বক্স” বলেও উল্লেখ করেন।
আদালতের নথিতে ইনস্টাগ্রামের দুটি মন্তব্যও উল্লেখ করা হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, “শুধু দুয়া আছে বলেই আমি ওই টিভি কিনব।” আরেকজন মন্তব্য করেন, “কিছু বিক্রি করতে চাইলে শুধু দুয়া লিপার ছবি লাগিয়ে দিন।”
৩০ বছর বয়সী এই গায়িকার আইনজীবীদের দাবি, বারবার অনুরোধ করা হলেও স্যামসাং তার ছবি ব্যবহারের বিষয়টি বন্ধ করেনি। ফলে বাধ্য হয়েই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।
দুয়া লিপা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকাদের একজন। তিনি পুমা, ভার্সাস, ইভস সেইন্ট লরাঁ, অ্যাপল, পোর্শে ও চ্যানেলের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি তিনি নেসপ্রেসোর বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবেও যুক্ত হয়েছেন। তার সর্বশেষ অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’ ২০২৪ সালে প্রকাশিত হয়।
মামলাটি এখন আদালতে বিচারাধীন রয়েছে এবং স্যামসাংয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য







