ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৪১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

লক্ষ্মীপুর জেলার কমলনগরে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নারী ও  শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার দুপুরে ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) চরঠিকা মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, নোয়াখালীর আন্ডার চর এলাকার আলী আযমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও শিশু রিংকু (৪)। হতাহতরা একে অপরের আত্মীয়। তারা ফজুমিয়ারহাট এলাকায় আত্নিয়ের বাড়ি যাচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকড়িবোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দিলে অটোরিকশাটি খালে পড়ে যান। এ সময় ট্রাক্টরও নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।