ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:১৬:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সড়ক দুর্ঘটনায় হেমা মালিনি, চালক গ্রেফতার

আপডেট: ০৪:৫৬ পিএম, ৩ জুলাই ২০১৫ শুক্রবার

Hema+Maliniউইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের রাজস্থানে অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনীর গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই বছরের এক শিশুর মৃত্যুর পর গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনায় আহত বর্ষীয়ান এই অভিনেত্রীর অবস্থা এখন স্থিতিশীল।
২ জুলাই রাজস্থানের দৌসা হাইওয়েতে হেমার মার্সিডিজ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি মারুতি আল্টো গাড়ির। গাড়িতে থাকা একটি  ২ বছরের মেয়ে শিশু ঘটনাস্থলেই মারা যায়। সে গাড়িতে থাকা বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন। গাড়িতে ছিলেন এক দম্পতি এবং তাদের ছয় বছরের ছেলে ও দুই বছরের মেয়ে। এদিকে দুর্ঘটনার পর হেমাকে স্থানীয় ফরটিস হাসপাতালে ভর্তি করা হয়। ৬৬ বছর বয়সী অভিনেত্রী হেমা কপালে  চোখের উপরের অংশে, শরীরের পেছন দিকে এবং পায়ে আঘাত পান। উত্তর প্রদেশের মথুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য হেমা নির্বাচনী কাজে যাচ্ছিলেন। জয়পুরের পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, হেমার গাড়ি দুর্ঘটনার আগে গতি বাড়াচ্ছিল, অপর গাড়ির চালকও হয়তো সংঘাতের আগে অমনোযোগী হয়ে পড়েছিলেন। ০৩.০৭.২০১৫