সয়াবিন তেলসহ ৪ নিত্যপণ্য কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে টিসিবির মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ছোলা ও মসুর ডাল কিনবে সরকার। ৬ কোম্পানির কাছ থেকে ২৮৭ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫৩৬ টাকায় ১ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কেনা হবে।
সয়াবিন তেলসহ ১৪ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা ও ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার চারটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৯১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৫৩৬ টাকা।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম। বৈঠক দুটিতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অতিরিক্ত সচিব জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সেনা ভোজ্যতেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুপার অয়েল রিফাইনড লিমিটেড, মেঘনা ভোজ্যতেল শোধনাগার লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড ও শুন শিং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে মোট ১ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কেনা হবে। এ পণ্যগুলো কিনতে সভায় আজ এ সংক্রান্ত ৪ টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম বলেন, টিসিবির মাধ্যমে মেঘনা সুগার রিফাইনড লিমিটেড ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১৪ হাজার মেট্রিক টন চিনি সর্বমোট ১১০ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে মেঘনা সুগার লিমিটেডের কাছ থেকে ৭ হাজার টন চিনি ৫৫ কোটি ৩০ লাখ টাকায় এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৭ হাজার টন চিনি ৫৫ কোটি ৩০ লাখ টাকায় কেনা হবে।
এছাড়া টিসিবির মাধ্যমে সেনাকল্যাণ সংস্থা, এম/এস ব্লু স্কাই এন্টারপ্রাইজ ও রুবি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১০ হাজার টন ছোলা সর্বমোট ৮১ কোটি ৪০ লাখ টাকায় সরাসরি কেনার অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সেনাকল্যাণ সংস্থার কাছ থেকে ২ হাজার মেট্রিক টন ছোলা ১৬ কোটি ২৮ লাখ টাকায়, এম/এস ব্লু স্কাই এন্টারপ্রাইজের কাছ থেকে ৪ হাজার টন ছোলা ৩২ কোটি ৫৬ লাখ টাকায় ও রুবি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৩২ কোটি ৫৬ লাখ টাকায় ৪ হাজার টন ছোলা কেনা হবে।
অতিরিক্ত সচিব আরও জানান, টেবিলে উত্থাপিত অপর এক প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইজ সার্ভিসেস লিমিটেড, পোরবো ইন্টারন্যাশনাল, মেসার্স রায় ট্রেডার্স, প্লান্টিক ইনকরপোরেশন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে মোট ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল ২১১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায় সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






