সয়াবিন তেলের দাম কমালো টিসিবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিন তেলের দাম প্রতি কেজির দর ১০ টাকা কমিয়েছে। এতে টিসিবি থেকে ১০০ টাকা দরে ভোজ্যতেলটি কিনতে হবে সাধারণ মানুষ।
সোমবার (১২ জুন) সরকারি সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলতি মাসে ১ কোটি উপকারভোগী কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। মঙ্গলবার (১৩ জুন) থেকে তা সারাদেশে কিনতে পারবেন তারা।
বরাবরের মতো সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এবার তাদের কাছ থেকে লিটারে সয়াবিন তেল ১০০ টাকায় কিনতে পারবেনে হতদরিদ্র মানুষ। আগে যা ছিল ১১০ টাকা। তবে কেজিতে মসুর ডাল ৭০ টাকা এবং কেজিপ্রতি চিনি ৭০ টাকায় থাকছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।
একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
এর আগে রোববার (১১ জুন) বাজারে সয়াবিন তেলের দাম কমায় সরকার। প্রতি কেজির দর ১০ টাকা কমানোর ঘোষণা দেয় তারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর খোলা সয়াবিনের দাম হবে ১৬৭ টাকা। ২ টাকা কমে পাম অয়েলের নতুন দাম হবে ১৩৩ টাকা এবং পাম অয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








