হজ প্যাকেজ ঘোষণা: খরচ কমেছে প্রায় ১ লাখ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীরা আগামী বছর প্রায় সাড়ে ৯২ হাজার টাকা কমে সরকারিভাবে হজে যেতে পারবেন। সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারিত হয়েছে। এবছর সরকারিভাবে বিশেষ প্যাকেজসহ দু’টি প্যাকেজ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় এবার বাড়তি সুবিধা দিয়ে বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে। বিশেষ প্যাকেজে হজে যেতে লাগবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। হজসেবা নির্বিঘœ করতে আন্তরিকভাবে কাজ করবে মন্ত্রণালয়।’
উল্লেখ্য, বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে দ্রুতই হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। আগামী ১ মার্চ ২০২৪ হতে হজ ভিসা ইস্যু এবং ৯ মে ২০২৪ হতে হজ ফ্লাইট শুরু হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে আগামী বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন যার মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার জন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম











