হজ শেষে দেশে ফিরেছেন ২৬,৯০৯ হাজি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
হজ শেষে দেশে ফিরেছেন ২৬,৯০৯ হাজি
পবিত্র হজ পালন শেষে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ২৬ হাজার ৯০৯ জন হাজি। আর এবার হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও নারী রয়েছেন ১৩ জন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ৬১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৬ হাজার ৯০৯ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ১৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে হারুনুর রশিদ (৬৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











