হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন এখন ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০০ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সৌদি আরবের বিমানবন্দরের না হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সফররত সৌদি আরবের ইমিগ্রেশন প্রতিনিধি দলের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত হয়। সেখানে দুই পক্ষই বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম নিয়ে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশে সম্পন্ন করার জন্য সম্মতি জ্ঞাপন করে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এখন যে নিয়ম করা হয়েছে-সেই অনুযায়ী বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ অংশের ইমেগ্রেশন করবে। এছাড়া আগামী হজেও একই নিয়মে তারা হজ ক্যাম্প এবং শাহজালালে বাংলাদেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারবে।
এরপর উভয় বিমানের হজ করতে যাওয়া যাত্রীদের শাহজালাল বিমানবন্দরের একটি এক্সক্লুসিভ জোনে নেয়া হবে। সৌদি আরবের জেদ্দায় যেই ভাবে ইমিগ্রেশনের কাজ হত, তা ওই এক্সক্লুসিভ জোনে এখন থেকে সম্পন্ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এই এক্সক্লুসিভ জোনের সব ধরনের কার্যক্রম পরিচালনায় থাকবে সৌদি আরবের টেকনিক্যাল টিম। দুই ধাপের ইমিগ্রেশন শেষ করার পর হজযাত্রীরা ফ্লাইটে উঠবে। এর ফলে সৌদি আরবে পৌঁছে আর ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না তাদের। এতে বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করার বিড়ম্বনা লঘব হবে।
এই সময় সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ধর্মসচিব মো. আনিছুর রহমান এবং হাবের প্রতিনিধিরা।
উল্লেখ্য, এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ থেকে এই বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











