ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১:৫৪:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে শুক্রবার পর্যন্ত ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ঢাকা ও কুমিল্লা জেলার বাসিন্দা রয়েছেন সবচেয়ে বেশি। এই দুই জেলার তিন জন করে। এরপর রয়েছে বগুড়া ও কক্সবাজার। এ জেলার বাসিন্দা রয়েছেন দুইজন করে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, শরিয়তপুর, নাটোর, টাঙ্গাইল ও সাতক্ষীরার বাসিন্দা আছেন একজন করে।

শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটের তথ্য অনুসারে, রাজধানীর মিরপুরের বাসিন্দা সালিম (৫৬) মারা যান গত ৬ জুলাই। ১২ জুলাই মারা গেছেন মো. সালজার রহমান (৬১)। তার গ্রামের বাড়ি বগুড়ার বালুয়ায়। একই দিন মারা যান কুমিল্লার আন্দিকোট গ্রামের আবুল হাশেম (৬১)।

১৩ জুলাই মৃত্যুবরণ করেন এম এফ এম আফজাল হোসেন (৬৫)। তার গ্রামের বাড়ি বগুড়ার কুন্দগ্রামে।

১৫ জুলাই মারা যান ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বেগম তাহমিনা নাসরিন (৪৮)।

১৬ জুলাই মারা গেছেন ঢাকার দোহারের বাসিন্দা মো. আব্দুস সালাম (৫৩)। একই দিন মারা যান কুমিল্লার সিদলাই গ্রামের বাসিন্দা মুহাম্মদ মোহরাম আলী (৬৪) ও চট্টগ্রামের ছনহারার বাসিন্দা মোহাম্মাদুল হক (৬৭)।

১৭ জুলাই মারা যান মোসা. কুলসুম বেগম (৬৯)। তার গ্রামের বাড়ি রাজশাহীর সারাংপুরে।

১৮ জুলাই মারা গেছেন তিন জন। তারা হলেন শরিয়তপুরের বড়কান্দির বাসিন্দা আব্দুল মান্নান মাল (৭১), কক্সবাজারের সাহারবিলের বাসিন্দা আবু তালেব (৮২) ও একই জেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা সাফিউজ্জামান (৬০)।

১৯ জুলাই মারা গেছেন বরিশালের চরকালেখা গ্রামের মুহাম্মদ আব্দুল খালেক (৬৪)।

২৪ জুলাই মারা যান নাটোরের লালপুরের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন (৬৯)।

২৫ জুলাই মারা গেছেন দুই জন হাজি। তারা হলেন টাঙ্গাইলের ভাওড়ার বাসিন্দা এম এম লুৎফর রহমান (৬৪) ও কুমিল্লার ঝলম (উত্তর) গ্রামের বাসিন্দা ফায়েগ উল্লা (৬৫)।

সবশেষ গতকাল শুক্রবার সাতক্ষীরার কেড়াগাছি গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস আলী (৬২) মারা গেছেন।

-জেডসি