ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

হটলাইনে সাহেদের বিরুদ্ধে ৯২ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের প্রতারণা ও নির্যাতন নিয়ে অভিযোগ জানানোর জন্য চালু হওয়া হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৯২টি অভিযোগ এসেছে। এরমধ্যে টেলিফোনে ৭২টি ও বাকিগুলো মেইলে এসেছে।

শনিবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য জানান।

তিনি বলেন, শাহেদের বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ আসছে। ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেওয়া হচ্ছে।

রিজেন্ট হাসপাতাল জালিয়াতির মামলায় গ্রেপ্তার মো. সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যেকোনো তথ্য বা অভিযোগ বা আইনি সহায়তা পেতে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এক খুদে বার্তায় শুক্রবার এ কথা জানিয়েছিল র‌্যাব। এ জন্য র‌্যাব একটি হটলাইন নম্বর দিয়েছে। নাম্বারটি হলো: ০১৭৭৭৭২০২১১। এ ছাড়া চাইলে ই–মেইলও করা যাবে এই ঠিকানায়: [email protected]

প্রসঙ্গত, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত শাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

-জেডসি