হঠাৎ পদত্যাগ করলেন নিকি হ্যালি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৪৪ পিএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার
নিকি হ্যালি
পদত্যাগ করলেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি। হঠাৎ করেই তার এ পদত্যাগ বলে জানাগেছে।
মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সকালে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় পদত্যাগপত্র জমা দেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ বলছে, নিকি হ্যালির পদত্যাগপত্র গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসে গিয়ে পদত্যাগের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন সাউথ ক্যারোলিনার সাবেক এই গভর্নর।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিকি হ্যালি ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন।
ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন ছিলেন ক্যারোলিনার সাবেক এই নারী গভর্নর। তবে হোয়াইট হাউসে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি-না সে ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেননি তিনি।
চলতি বছরের শুরুর দিকে মার্কিন সাংবাদিক ও লেখক মাইকেল উলফের লেখা ফায়ার অ্যান্ড ফিউরি বইয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিকি হেইলির প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানানো হয়। বইয়ে প্রকাশিত এই গুজব ছড়িয়ে পড়ায় নিকি মুখ খুলতে বাধ্য হন। প্রেসিডেন্টের সঙ্গে প্রেমের গুজবের ব্যাপারে নিকি বলেছিলেন, চরম বিব্রতকর, বিরক্তিকর এবং আসলেই এটি ঠিক নয়। তিনি বিমানে প্রেসিডেন্টের সঙ্গে শুধুমাত্র তখনই ছিলেন, যখন সেখানে আরো অনেকেই উপস্থিত ছিল। আমি কখনোই সেখানে একা ছিলাম না।
পদত্যাগকারী মার্কিন এই রাষ্ট্রদূত সেই সময় বলেন, অধিকাংশ পুরুষই নারীদের সম্মান করেন। তবে অল্প কিছু পুরুষ আছেন যারা নারীকে সম্মান দিতে জানেন না; তারাই নারীকে নিয়ে এমন গুজব ছড়ায়।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











