ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১২:০৫:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

হঠাৎ বরিশালে টালিউডের মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার

অভিনেত্রী মিমি চক্রবর্তী

অভিনেত্রী মিমি চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ সকালে ঢাকায় এসেছেন। এরপরই এই অভিনেত্রী চলে যান সোজা বরিশালে। বাংলাদেশে এসে হেলিকপ্টারের সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করেন মিমি। আর তার সে ছবির সূত্র ধরেই জানা যায়, তিনি বাংলাদেশে এসেছেন এবং বরিশালে গেছেন।

একটি সূত্র জানায়, আজ সকালের একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন মিমি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, সেখান থেকে সোজা বরিশালে চলে যান।

সূত্রটি আরো জানায়, সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’ উৎসবে যোগ দিতেই মিমির বাংলাদেশে আসা। অনুষ্ঠানটির আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মিমি ছাড়াও এই উৎসবে অংশ নিচ্ছেন গানবাংলার তাপস ও তার টিম, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, ফোক সম্রাজ্ঞী মমতাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক নিরব, ইমন, চিত্রনায়িকা তমা মির্জা, সংগীতশিল্পী ইমন, ঐশি, চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ, লুইপাসহ অনেকে। 

জানা গেছে, শিগগিরই দেশের অনান্য জেলায়ও ‘জয় বাংলা’-র আয়োজন হওয়ার কথা রয়েছে।