ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:০৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

হঠাৎ বুকে ব্যথা, খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হলো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬ তলার কেবিন ব্লকের নিচ তলায় খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়।

 

বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন সাংবাদিকদের জানান, সিটিস্ক্যানের রেজাল্ট দেখে তারা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিবেন।



হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ডাক্তার কল দেয়া হয়। পরে গতকাল তাকে সিটিস্ক্যান করার পর বিকাল পৌনে তিনটায় দিকে তাকে আবারও হুইল চেয়ারে করে কেবিন ব্লকের ৬১২ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়।



এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, আমাদের এখানে প্রতিদিন ডাক্তারা টাইম টু টাইম তাকে দেখতে যান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ভর্তির পর এখন পর্যন্ত তার অবস্থার কোনো অবণতি হয়নি। আশা করছি তিনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।