হত্যার দায় স্বীকার করলেন সৌমেন রায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
স্ত্রী আসমা, সৎ সন্তান রবিন ও বিকাশকর্মী শাকিল খানকে গুলি করে হত্যা করেন এএসআই সৌমেন রায় (বাঁয়ে)
কুষ্টিয়ায় প্রকাশ্যে নিজের স্ত্রী ও সৎ ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক সঞ্জয় রায়। তিনি বলেন, ‘বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে আসামি সৌমেন রায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’
গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া শহরে গুলি করে স্ত্রী ও সৎ ছেলেসহ তিনজনকে হত্যার অভিযোগ ওঠে সৌমেন রায়ের বিরুদ্ধে। ঘটনার পরে স্থানীয়রা সৌমেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওই ঘটনায় নিহতরা হলেন কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মেজবার খানের ছেলে বিকাশকর্মী শাকিল খান (৩৫), একই উপজেলার নাথুরিয়া বাশগ্রামের আমির আলীর মেয়ে সৌমেন রায়ের দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন (৩০) এবং শিশুসন্তান রবিন (৬)।
এ ঘটনায় রোববার রাতেই নিহত আসমার মা কুমারখালী উপজেলার নাথুরিয়া গ্রামের আমির আলীর স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে মেয়ে ও নাতিকে হত্যার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র



