হবিগঞ্জে ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ ২৬ জন করোনা রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় চিকিৎসক ও নার্সসহ ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় পাঁচ বছরের এক শিশু ও উপসর্গ নিয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে।তথ্য নিশ্চিত করেছে হবিগঞ্জের স্বাস্থ্য বিভাগ। এদিকে এক দিনে এতগুলো রোগী শনাক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বেড়েছে।
জানা যায়, শনিবার প্রথমে পাঁচজন, পরে ২০ জন, তারপর আরো একজনসহ মোট ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এর আগে ১৫ দিনে করোনা রোগী শনাক্ত হয়েছিল ২১ জন। এনিয়ে হবিগঞ্জে এখন পর্যন্ত ৪৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
এদিকে, নিজামপুরের এক যুবক করোনা উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাকে শনিবার রাতে করোনা নীতি মেনে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা যায় চুনারুঘাটের চা বাগানের পাঁচ বছরের এক শিশু। দুই দিন আগে তার করোনা শনাক্ত হয়। তাকেও করোনা নীতি মেনে সৎকার করা হচ্ছে।
একদিনে হবিগঞ্জে শনাক্ত নতুন ২৬ জন করোনা রোগীর মধ্যে সদর হাসপাতালের একজন ডাক্তার, দুইজন নার্স, দুইজন ল্যাব টেকনিশিয়ান, দুইজন অ্যাম্বুলেন্স চালক, দুইজন আয়া ঝাড়ুদার, সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মচারী, জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন নাজির রয়েছেন। তাছাড়া চুনারুঘাট উপজেলার চারজনের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। বাকিরা লাখাই, মাধবপুর ও হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
এদিকে, হবিগঞ্জের এমন নাজুক অবস্থার মধ্যেই জেলার হোটেল-রেস্তোরাঁ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। তবে বেশিরভাগ মানুষের ক্ষোভের মুখে রোববার দুপুর ১১টার দিকে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।তবে এতো সব আক্রান্ত ও মৃত্যুর সংবাদের মধ্যেই স্বাভাবিক জীবনযাপন চলছে হবিগঞ্জে। বাজারে ভিড় কমেনি। রাস্তাঘাটেও মানুষের ঝটলা দেখা গেছে রোববার সকাল থেকেই।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


