ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:১৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

হবু বধূ পরীক্ষায় ফেল করতে পারে, তাই স্কুলে অগ্নিসংযোগ বরের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি স্কুলে পরীক্ষা দিয়েছিলেন হবু বধূ। কিন্তু সেই পরীক্ষায় হয়তো হবু স্ত্রী পাস করতে পারবে না। তাই স্কুলের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিসংযোগ করেছেন হবু বর। এ ঘটনায় ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করেছে মিশরের পুলিশ। শনিবার মিশরের সংবাদমাধ্যমে ন্যাশনাল নিউজের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন  এ তথ্য জানিয়েছে।

মিশরের গারবিয়া প্রশাসনিক অঞ্চলের পুলিশ জানিয়েছে, ওই তরুণকে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনও তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সরকারি কৌঁসুলি জানিয়েছেন, রাজধানী কায়রোর মিনোফিয়া প্রদেশ থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি জানিয়েছেন, তার বাগদত্তা পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আরও এক বছর পিছিয়ে যাবে। কারণ তার হবু বধূকে পরীক্ষায় পাসের জন্য পুনরায় এক বছর স্কুলে পড়তে হবে। পরীক্ষার ফলাফলের কপি যাতে নষ্ট হয়ে যায় সেজন্য তিনি স্কুলে অগ্নিসংযোগ করেছেন।