হল প্রভোস্টকে প্রত্যাহার, ছাত্রীদের আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ছাত্রীদের আন্দোলনের মুখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন লিজাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
একই সঙ্গে ওই হলের ছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
এর আগে বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আন্দোলন স্থগিত করেন আন্দোলনরত ছাত্রীরা।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। হল প্রভোস্ট করোনায় আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় সহকারী প্রভোস্ট জোবেদা কনক খানকে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রীরা যেন আমাদের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পায় আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
‘শিক্ষার্থীদের সব ধরনের ন্যায্য দাবি পূরণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় বদ্ধপরিকর’ উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের সমস্যাগুলো সমাধান করে সুযোগ-সুবিধা প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টায় আছি। শিক্ষার্থীদের সুবিধার্থে যা যা প্রয়োজন আমরা তা দিচ্ছি। রাতারাতি তো আর সবকিছু পূরণ করা সম্ভব না। বর্তমানে আবাসিক হলের পরিবেশ অনেক ভালো আছে, দিনে দিনে আরও ভালো হবে।
তিন দফা দাবিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ও শুক্রবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা।
ছাত্রীদের দাবিগুলো হলো-পুরো হল প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে হলের অব্যবস্থাপনা নির্মূল করতে হবে, হলের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দিতে হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





