হলিউড প্রসঙ্গ টেনে ফেসবুকে ট্রলড, যা বললেন মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাংলাদেশের প্রযোজক, পরিচালক ও শিল্পীদের কাজের ধরন নিয়ে কথা বলতে গিয়ে হলিউডের প্রসঙ্গ টানেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল চলছে।
গত ৮ মার্চ আশফাক নিপুণের ‘সাবরিনা’ ওয়েব সিরিজটির টিজার উন্মোচন অনুষ্ঠানে মেহজাবীন বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার সেই বক্তব্য। এর পর পরই শুরু হয় মেহজাবীনকে নিয়ে ট্রল, বিদ্রূপ।
খোদ বিনোদন অঙ্গনেরই কেউ কেউ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
অনেকের মতে, হলিউডের প্রসঙ্গ টেনে মেহজাবীন বেশি বলে ফেলেছেন। মিডিয়াতে এসে মেপে মেপে কথা বলতে হবে। নইলে হাসির পাত্রে পরিণত হতে হবে।
সিনেপ্রেমীদের প্রশ্ন— হলিউডের ব্যাপ্তি আর কাজ প্রসঙ্গে কতটুকু জ্ঞান রাখেন মেহজাবীন?
এমন সব নেতিবাচক বক্তব্যের মাঝেই এ বিষয়ে ব্যাখ্যা দিলেন মেহজাবীন নিজেই।
কেন হলিউড প্রসঙ্গ টানলেন তার ব্যাখ্যায় ‘বড় ছেলে’ নাটকখ্যাত এ তারকা বলেন, ‘আচ্ছা, আমি তো আর বলিনি যে হলিউডের চাইতে আমরা ভালো পারি। এ বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। আমি হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি।’
বাংলাদেশের নাটক-সিনেমা এগিয়ে যাচ্ছে দাবি করে মেহজাবীন বলেন, ‘বর্তমানে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। আমি আশাবাদী, আমাদের আগামী প্রজন্ম তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। বর্তমান সময়ে এসে দেশি বিজ্ঞাপন অনেক এগিয়েছে। এখন অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করছেন আমাদের দেশের নির্মাতা, শিল্পীরা। বিজ্ঞাপনে যদি পারি, তা হলে আমরা সিনেমায় পারব না কেন?’
এর প্রমাণ দেন মেহজাবীন, ‘গত বছর বলিউড থেকেও বাংলাদেশের কিছু অভিনেত্রী কাজের প্রস্তাব পেয়েছিলেন। এরই মধ্যে একজন কাজ করেও ফেলেছেন। আমরা কি এগিয়ে যাচ্ছি না?’
সবশেষে অনেকটা অভিমানের সুরে ছোটপর্দার এ নায়িকা বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলি— যারা বিষয়টিকে নিজের মতো করে লিখছেন, সমালোচনা করছেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, রাগও নেই। শুধু আমার নিজের খারাপ লাগা আছে।’
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











