‘হলিডে কুইন স্কলারশীপ’ পেলেন ঢাবি’র ৫ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ৪ জন এমএস ও একজন এম.ফিল শিক্ষার্থীকে গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে হলিডে কুইন স্কলারশিপ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সোমবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন, এমএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোছা. মোসলেমা আফরুজ্জাহান, তানজিনা সিদ্দীকা, মো. ওমর ফারুক, মো. হাফিজুর রহমান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এম ফিল শিক্ষার্থী মধুরিমা সাহা হিয়া।
হলিডে কুইন স্কলারশীপের অংশ হিসেবে ৫ শিক্ষার্থীকে ১ম কিস্তিতে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে নিয়োজিত ভিজিটিং প্রফেসর ড. ডেভিড কুইন এই স্কলারশিপ প্রবর্তন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে সমাজে অবদান রাখার জন্য বৃত্তিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



