ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২৫:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

হাজারীবাগে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট: ০৭:১৫ পিএম, ১৮ মে ২০১৫ সোমবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  রাজধানীর হাজারীবাগে স্ত্রীকে গলা কেটে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী। গতকাল সোমবার রাতে হাজারীবাগের গজমহল রোডে এই ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম ইফাত (১৮) ও স্বামীর রাসেল (২২)। ১৪ মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। তারপর থেকেই তাঁদের মাঝে দাম্পত্য কলহ দেখা দেয় বলে জানান নিহত ইফাতের বাবা হাজি বাবুল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফাতের বাবা হাজি বাবুল চামড়ার ব্যবসা করতেন। আর রাসেল ট্যানারিতে চাকরি করতেন। কিন্তু তা দিয়ে সংসার চলত না বলে তার ইফাতের বাবা ব্যবসা করার জন্য রাসেলকে তিন লাখ টাকা দেন। সেই টাকা দিয়ে রাসেল চামড়ার ব্যবসা শুরু করেন। কিন্তু তাতে খুব একটা লাভ করতে পারেননি তিনি। এসব ব্যাপার নিয়ে ইফাতের সঙ্গে তাঁর প্রায়ই কলহ লেগে থাকত। একপর্যায়ে ইফাত বাবার বাড়ি চলে যান। পরে ডিভোর্সের কথা বলে ইফাত রাসেলের কাছে বাবার দেওয়া তিন লাখ টাকা ফেরত চান। রাসেল ফার্নিচার দিয়ে এক লাখ টাকা ফেরত দেন। আজ বাকি দুই লাখ টাকা ফেরত দেওয়ার জন্য ইফাতকে বাসায় ডাকেন। সন্ধ্যায় ইফাত তাঁর ছোট বোন সিফাতকে নিয়ে ওই বাসায় গেলে রাসেল ইফাতকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। ইফাতের বোন সিফাতের ভাষ্য, ঘরে ঢোকানোর পর ইফাতের কোনো সাড়া শব্দ ছিল না। কিন্তু রাসেল ভেতর থেকে ‘মাইরা ফালামু, কাইটা ফালামু’ এ ধরনের শব্দ বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তাঁরও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সিফাত চিৎকার করলে ওই বাড়ির মালিক ও স্থানীয় জনগণ গিয়ে দরজা ইফাতের গলা কাটা লাশ ও রাসেলের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, ইফাতকে ঘরে ঢুকিয়েই হয়তো রাসেল ছুরি দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে। এরপর ইফাতের ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানে আত্মহত্যা করে রাসেল। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ১৯.০৫.২০১৫