ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৯:৪১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

হাড্ডাহাড্ডি লড়াই শেষে অলিম্পিক থেকে দিয়ার বিদায়

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অলিম্পিক আরচ্যারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে টাইব্রেকারে হারলেন দিয়া সিদ্দিকী।

বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের এই নারী তীরন্দাজ।

অবশ্য পরের দুই সেটে সমান স্কোর হয়। চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হলেও শেষ রাউন্ড জিতে আবার প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসেন দিয়ার। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে। শেষ পর্যন্ত শ্যুট অফে হেরে বিদায় নিতে হয়েছে দিয়াকে।

শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আরচার।

-জেডসি