হাতিরঝিলে গাড়িচালকের রহস্যজনক আচরণ, প্রাণ বাঁচাতে যা করলেন নায়িকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর হাতিরঝিলে এক রাইড শেয়ারিং গাড়িচালকের রহস্যজনক আচরণের মুখে পড়েছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। রাইড শেয়ারিং গাড়িতে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে ঝাঁপ দেন এই নায়িকা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন নিঝুম রুবিনা। পাশাপাশি ভিডিও বার্তায়ও সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কাঁদতে দেখা যায় তাকে।
এই ঘটনার পর ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুবিনা। সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭। নিঝুম রুবিনা তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্স জিও ঢাকা মেট্রো গ ৪৫২৯৭৮ একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এসময় ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার করলেও গাড়ি থামাননি সেই চালক।
ঘটনার বর্ণনা দিয়ে রুবিনা ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইডিং শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। জানতে চাইলে বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।’
‘মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল, চুপ থাক। কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই’-যোগ করেন রুবিনা।
গাড়ি থেকে লাফিয়ে নামার কারণে মাথায় আঘাত পেয়েছেন জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে রুবিনা বলেন, ‘আজ যদি আমার কিছু হয়ে যেত, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার কী হতো। আমার সন্তানটাকে কে দেখত। লাফ দিয়ে গাড়ি থেকে নামার কারণে মাথায় আঘাত পেয়েছি। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’
প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথচলা শুরু নিঝুম রুবিনার। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’, ‘লিপস্টিক’সহ বেশকিছু সিনেমায় দেখা গেছে তাকে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










