ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ০:৫৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

হাতিয়ায় সকাল থেকে ভারী বৃষ্টি, ২৩৫ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে প্রচণ্ড বাতাসের কারণে গাছপালা পড়ে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার সকালে এ সব দৃশ্য দেখা যায়। ইতোমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৪ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ২৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে সাগর উত্তাল থাকায় যাত্রীবাহী ও মালবাহী ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে। নলচিরা ঘাটে অসংখ্য লাইটার জাহাজ নোঙর করে রেখেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, এখন আমরা ৪ নম্বর সতর্কতা সংকেতের আওতায় আছি। সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে নৌ পুলিশ ঘাটে কাজ করছে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি ও নেয়া হচ্ছে।

ঘূর্ণিঝড়টির নাম ‘সিত্রাং’, থাইল্যান্ডের দেয়া। তবে শব্দটি শ্রীলঙ্কাভিত্তিক। এর অর্থ ‘পাতা’ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে।