হাতে আঁকা ‘সত্তা’র পোস্টারে উচ্ছ্বাসিত পাওলি
ফিচার ডেস্কপ্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার
মুক্তির অপেক্ষায় বহু প্রতীক্ষিত শাকিব-পাওলির আলোচিত সিনেমা ‘সত্তা’। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। তবে পোস্টারটি সম্পূর্ণ হাতে আঁকা হয়েছে। হাতে আঁকা পোস্টারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও সত্তার নায়িকা পাওলি দাম।
বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করলেন নির্মাতা কল্লোল। তিনি বলেন, ‘পোস্টারটি এঁকেছেন অসীম চন্দ্র রায়। তিনি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।’
পোস্টার নিয়ে ভারতীয় অভিনেত্রী ও সত্তার নায়িকা পাওলি দাম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাওলি বলেন, ‘অসীম সত্তার পোস্টারটি ভাল এঁকেছেন। পেইন্টিং দিয়ে সত্তাকে একেবারে জীবন্ত করে তোলা হয়েছে।’
নির্মাতা সঙ্গে কথা বলে জানা গেল, আসছে পহেলা বৈশাখকে উপলক্ষ করেই সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে এপ্রিলে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সত্তা।
সত্তা নিয়ে কল্লোল আরো বলেন, সত্তা দিয়ে বাংলা সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করেছি। পাওলি ভারতীয় হলেও সমস্ত শুটিং, গল্প, নির্মাণ সব বাংলাদেশি সামাজিক প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্তা সাড়া ফেলবে বলে আশা করছি।’
উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংখান খ্যাত শাকিব ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। প্রযোজনা করেছেন সোহানী হোসেন।
আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ








