হাবিবকে নিয়ে তানজিন তিশার ৯ মিনিটের অডিও ফাঁস!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বেশ কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা যেন পিছুই ছাড়ছেনা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এক সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম, হাসপাতালে ভর্তি, পরেরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, সাংবাদিককে হুমকি এসব নিয়ে তুমুল আলোচনায় এ অভিনেত্রী।
এরই মধ্যে ২৪ ঘন্টার বিরতি দিয়ে রোববার মধ্যরাতে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন তিশা। এবার অভিনেত্রীর পুরনো একটি অডিও ক্লিপস অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিও ছিল হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথোপকথনের।
অডিওতে শোনা যায়, তিশা রেহানকে বলছেন হাবিব কি তোমার ওখানে? রেহান বলেন, আমি কিছুই বলবো না। তিশা বলেন, আমি জানি হাবিব তোমার ওখানে, তোমরা কি আবার গেটব্যাক করতে চাও? রেহান বলেন, আমি জানি না। তিশা বলেন, তোমরা যদি ফের এক হতে চাও আমাকে বলো, সে আমার সঙ্গে এমন করছে কেন?
কথোপকথনে ঘুরেফিরে একই ধরনের প্রশ্নোত্তর আসছিল। তিশার চাপে রেহান বলেন, হ্যাঁ ও আসছে, টয়লেটে গেছে। ও তো অনেকটা সময় টয়লেটেই কাটায়। রেহান এক পর্যায়ে তিশাকে বোঝান যে, তুমি আনম্যারিড তোমার বাচ্চা নেই। তুমি ভালো ছেলে পাবা, তোমার জন্য কতজন পাগল, তুমি সুন্দরী৷ কিন্তু আমাকে কে নেবে। বাচ্চাসহ আমাকে কেউ নেবে না। আমি তো ফেঁসে গেছি।
প্রায় ৯ মিনিটের অডিওতে ঘুরেফিরে একই কথা আসছিল। যার সারমর্ম হলো তিশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হাবিব। কিন্তু সেপারেশনে থাকা রেহানের সঙ্গে হাবিব দেখা করতে যেতেন। এক পর্যায়ে তিশা বুঝতে পেরে রেহানকে ফোন দেন।
আলাপন থেকে বোঝা যায় হাবিবের সঙ্গে তখনও রেহানের বিচ্ছেদ হয়নি। রোববার মধ্যরাতে এই অডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়৷
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





