ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০৭:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাবিবুন নাহার পরিবেশ মন্ত্রনালয়ের উপমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাট-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এমপি হাবিবুন নাহারকে পরিবেশ মন্ত্রনালয়ের উপমন্ত্রী করা হয়েছে। আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তালিকায় এ তথ্য জানা গেছে।

হাবিবুন নাহার খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী। হাবিবুন নাহার এবার নিয়ে এ আসনটিতে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। 

২০০৮ ও ২০১৮ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে বাগেরহাট ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

আগামীকাল সোমবার নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে। ইতিমধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।