ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:২৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

হার দিয়ে নারী বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হার দিয়ে নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রোববার লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ড নারী দলের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। 
এতে ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করলো বাংলাদেশ। আট দলের মধ্যে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপ শেষ করেছে  পাকিস্তান। ম্যাচ-পয়েন্টে একই চিত্র পাকিস্তানেরও, তবে রান রেটে পিছিয়ে আসরের শেষ দল পাকিস্তান। 
আজ ওয়েলিংটনে বেসিন রিজার্ভে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও, পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার মত পুঁজি পায় ইংলিশরা। ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সোফিয়া ডাঙ্কলি।
বাংলাদেশের সালমা খাতুন ২টি, জাহানারা-রিতু-ফাহিমা-মন্ডল ১টি করে উইকেট নেন। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে ২৩৫ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দলকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন শারমিন আকতার ও শামিমা সুলতানা। তবে দু’জনের ব্যাটিং ছিলো টেস্ট মেজাজে। ১৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৪২ রান তুলেন তারা। রান রেট ছিল আড়াইয়ের নিচে। 
৪২ রানে প্রথম উইকেট পতনের পর ৪৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামিমা ও শারমিন ২৩ রান করে আউট হন। 
বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেনি। ফারজানা হক ১১, অধিনায়ক নিগার সুলতানা ২২, রুমানা আহমেদ ৬ ও সালমা খাতুন ২ রান করে ফিরেন। এতে ১০১ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। 
এক প্রান্ত আগলে রেখেছিলেন লতা মন্ডল। তবে ব্যক্তিগত ৩০ রানে থামতে হয় তাকে। পরবর্তীতে ৪৮ ওভারে ১৩৪ রানে গুটিয়ে গেলে  হারের স্বাদ নিতে হয়  রুমানা-জাহানারাদের। 
আসরে বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিলো নিগার সুলতানার দল।