হার্ভার্ডের শিক্ষক হচ্ছেন জেসিন্ডা আরডার্ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জেসিন্ডা আরডার্ন। স্বেচ্ছায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। পরিবারকে সময় দিতে সক্রিয় রাজনীতিকেও বিদায় জানিয়েছিলেন। এবার তিনি শিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন।
গত মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে- ক্যানেডি স্কুলে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ নামে একটি কোর্সে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জেসিন্ডা আরডার্ন। একটি সেমিস্টারে শিক্ষকের দায়িত্ব সামলাবেন তিনি।
ক্যানেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফের কথায়- প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে গড়ে তুলেছিলেন জেসিন্ডা। রাষ্ট্রপ্রধানের ভূমিকা কী হওয়া উচিত, তার নতুন উদাহরণ স্থাপন করেছেন। আমরা মনে করছি, পড়ুয়ারা তার কাছ থেকে নতুন দিশা পাবে।
নতুন দায়িত্ব পাওয়ার কথা শুনে খুশিতে ভাসছেন নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী। নিজের প্রতিক্রিওয়া জানাতে গিয়ে তিনি বলেন, নতুন দায়িত্ব আমার কাছে নতুন এক চ্যালেঞ্জ। পড়ুয়াদের সঙ্গে যেমন নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব, তেমনই অনেক কিছুই নতুন করে শিখতে পারব। হার্ভার্ডের মতো বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারার সুযোগ পাওয়া আমার জীবনে সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। সূত্র- সিএনএন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






