হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রোববার রাজধানীর একটি হাসপাতালে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে গেল বৃহস্পতিবার বাড়ি ফেরেন বলে জানা যায়।
এ প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি ডাক্তার কমপক্ষে একমাস পূর্ণ রেস্টে থাকতে বলেছে। ডাক্তার জানিয়েছে তার আরও কিছু টেস্ট আছে।
জানা গেছে, সফল অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তানিয়া। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন তানিয়া বৃষ্টি। এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন, এমন একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন; যা ভক্তদের মাঝে রীতিমতো উদ্বেগ তৈরি করে।
ক্যাপশনে লিখেছিলেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, বেশকিছু দিন ধরে নানাভাবে অসুস্থ ছিলেন তানিয়া বৃষ্টি। কখনও তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, কখনও বা জ্বর-ঠাণ্ডা লেগে থাকতো তার। দুই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ‘ব্রেন টিউমার’ ধরা পড়ে।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক










