ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:০৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার স্বজনরা। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে তারা সেখানে পৌঁছান।

দেখা করতে যাওয়া স্বজনরা হলেন, বেগম খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।

এর আগে গত ৫ জানুয়ারি ও সবশেষ গত ২৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।

-জেডসি