ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৮:৫৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

হাসপাতালে শিক্ষামন্ত্রীর স্বামীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টার পর তাকে দেখতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে যান তিনি।

সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা ড. তৌফিক নেওয়াজের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী সেখানে থাকা শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজের পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ রোববার তার ভারত যাওয়ার কথা রয়েছে।

-জেডসি